Saturday, 20 Jun 2026

ধান ক্রয়-বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী

IMG

পাণ্ডবেশ্বর বিধানসভার প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ধান ক্রয় বিক্রয় কেন্দ্রে ভিজিট করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ধান ক্রয়ের জন্য সরকারের পক্ষ থেকে শিবির আয়োজন করা হলো। শনিবার এই শিবিরটি দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হয়। সরকারি সহায়ক মূল্যে কৃষকরা প্রতি কুইন্টাল ধানের দাম ২৩২০ টাকা করে পান।  


শিবিরে উপস্থিত ফুড এন্ড সাপ্লাই দপ্তরের এক আধিকারিক জানান, এ দিনের শিবিরে কৃষকদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পাওয়া গেছে। প্রয়োজনে আরও একদিন শিবির আয়োজন করা হবে বলে তিনি জানান।  


এই দিন ধান ক্রয় শিবির পরিদর্শনে আসেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, সরকার শিবির করে সরাসরি ধান কিনতে শুরু করায় কৃষকরা লাভবান হচ্ছেন। আগে এই ধরনের সুযোগ না থাকায় ফোঁড়েদের ফাঁদে পড়ে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতেন। এখন শুধুমাত্র সহায়ক মূল্যে ধান কেনাই নয়, সরকারের পক্ষ থেকে কৃষকদের উন্নত মানের বীজ এবং সার সরবরাহ করা হচ্ছে। এসব কারণে কৃষকরা উপকৃত হচ্ছেন এবং ধান চাষে নতুন প্রজন্মের আগ্রহ বাড়ছে।  


এদিন শিবির পরিদর্শনে আসেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) অর্ঘ্য মুখোপাধ্যায়।

Share: