Saturday, 20 Jun 2026

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন বিধায়ক

IMG

ভারতের নবজাগরণের পথিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫ তম জন্মদিন উদযাপন হল পাণ্ডবেশ্বরে। আজকের এই পুন্যলগ্নে পাণ্ডবেশ্বর বিধানসভার কেন্দ্রা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। নরেন বাবুর হাত দিয়ে ই বিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবক্ষমতি উন্মোচন করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টজনেরা বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রীবৃন্দ ও অভিভাবকেরা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার । সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন।ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সারা দেশে আজ তাঁর ২০৫তম জন্মদিবস পালন করা হচ্ছে। প্রতিবছরের মতো এবছরও শ্রদ্ধার সাথে আজকের দিনটি পালন করল পাণ্ডবেশ্বর বিধানসভার কেন্দ্রা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়।

Share: