সরকারের দেওয়া ছাত্রীদের ট্যাব কেনার টাকা গায়েব। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ে। ছাত্রীদের অ্যাকাউন্ট থেকে ট্যাবের টাকা গায়েব হওয়ার খবরে হলস্থুল পড়ে যায় বিদ্যালয়ে। জানা গেছে, মোট ৮ জন ছাত্রীর টাকা তাদের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেছে। এ বছর ৩০৭ জন ছাত্রীর ট্যাবের টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু বাকিরা পেলেও এই ৮ জনের টাকা গায়েব হয়ে যায়। এই ঘটনায় কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে শিক্ষা দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছে। যান্ত্রিক ত্রুটি নাকি হ্যাকারের কাজ, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

