Saturday, 20 Jun 2026

কুম্ভস্নান যাত্রার দুর্ঘটনায় নিহত মহিলার পরিবারের পাশে দাঁড়ালেন সংসদ কীর্তি আজাদ।

IMG

মহাকুম্ভে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু। মৃত মহিলার নাম রেখা ঘোষ (৫০), তিনি দুর্গাপুরের ১৬ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকার বাসিন্দা। জানা গেছে, চার দিন আগে তিনি তার পরিবারের সঙ্গে চার চাকার গাড়িতে প্রয়াগরাজ যাচ্ছিলেন। বিহারে পথ দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি, যার ফলে রেখা দেবী নিহত হন এবং পরিবারের সদস্যরা আহত হন। ময়নাতদন্তের পর শনিবার তার দেহ দুর্গাপুরে আনা হয়। 


সোমবার সকালে রেখা দেবীর পরিবারকে সমবেদনা জানাতে পৌঁছান বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। সঙ্গে ছিলেন দু'নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় এবং তৃণমূল কর্মী-সমর্থকরা। সাংসদ কীর্তি আজাদ রেখা দেবীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং সরকারের কাছ থেকে সহায়তার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।


এছাড়া, মহাকুম্ভ স্নান যাত্রায় এই বছরের বড় বড় বেশ কিছু দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। মহাকুম্ভ এবং দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে, এবং এই নিয়ে দিল্লি ও উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সাংসদ কীর্তি আজাদ।

Share: