Saturday, 20 Jun 2026

শিব ভক্তদের তৃষ্ণা নিবারণ করলেন মুসলিম ভাইয়েরা

IMG

Muslim brothers quenched the thirst of Shiva devotees

হিন্দু ধর্মের এই বিশেষ দিনে মানবতা ও ধর্মীয় সংহতির এক অসাধারন ছবি দেখা গেল মলানদিঘি এলাকায়। হিন্দুরা শিবের মাথায় জল ঢালতে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে আর পথে শিব ভক্তদের সাময়িক তৃষ্ণা মেটাতে ঠান্ডা পানীয় খাওয়াচ্ছে মুসলিম যুবকরা। রাজ্যের ব্যতিক্রমী চিত্র দেখা গেল কাঁকসার মলানদিঘীতে।  সোমবার ভোর থেকেই কাঁকসার শিবপুরের অজয় নদ থেকে হাজার হাজার শিব ভক্ত কলসিতে জল ভরে বাঁকে করে নিয়ে যাচ্ছে। যাত্রাপথে তাঁদের তৃষ্ণা নিবারণ করাতে দেখা গেল  আনোয়ার,শাহজাহান আর সুরজদের। সম্প্রীতির এই মেলবন্ধন নজির সৃষ্টি করল শহরজুড়ে।

Share: