Narendranath Chakraborty celebrated Rakhi Bandhan festival
দীর্ঘ অস্ত্রপ্রচারের অসুস্থতা কাটিয়ে স্বমহিমায় ফিরে এলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। আজ রাখি বন্ধন উৎসবে বোনেদের সাথে মিলিত হয়ে তিনি রাখি বন্ধন উৎসব পালন করলেন। পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা সহ পাণ্ডবেশ্বর বিধানসভায় ভাই-বোনেরা রাখি বন্ধনের আনন্দে মেতে উঠেছে। এই উৎসবের মাঝে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে দেখা গেল বোনেদের হাতে রাখি পরতে এবং আশীর্বাদ স্বরূপ শাড়ি তুলে দিতে।
বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব রাখি বন্ধন, যা ঘিরে ভাই-বোনেদের মাঝে থাকে অসীম উন্মাদনা। কিছুদিন আগেই নরেন্দ্রনাথ বাবু হৃদযন্ত্রের অস্ত্রোপচার করিয়েছিলেন এবং দীর্ঘ কয়েক মাসের বিশ্রাম কাটিয়ে আজকের দিনে, রাখি বন্ধনের উৎসবের মধ্য দিয়েই তিনি আবার রাজনীতির ময়দানে পা রাখলেন। দুর্গাপুর চতুরঙ্গ ময়দানে আজকের অনুষ্ঠানে রাখি বন্ধনের সাথে সাথে আর.জি.কর কাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির শপথ নেওয়া হবে। এই অনুষ্ঠানে যোগ দিয়েই জেলা সভাপতি হিসেবে নরেন্দ্রনাথ বাবু আবার সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তন করলেন।
রাখি পরাতে আসা এক বোন, সোমা রায়চৌধুরী, জানান, "দাদা আমাদের কাছে নতুন রূপে ফিরে এসেছেন, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। আমরা আশাবাদী, দাদার নেতৃত্বে পশ্চিম বর্ধমানের রাজনীতি আরও শক্তিশালী এবং সমৃদ্ধ হবে।"

