Organizational meeting of the Kisan Khet Mazdoor Trinamool Congress
আগামী নির্বাচনকে সামনে রেখে জামুড়িয়া দুই নম্বর ব্লক কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো। শ্যামলা অঞ্চলের আলিনগর গ্রামে এদিনের এই সভায় উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং। রাজ্যের তৃণমূল সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন। বিশেষ করে কৃষক বন্ধুদের জন্য রাজ্য সরকারের যে সমস্ত কর্মসূচি রয়েছে সেগুলো সঠিকভাবে তারা পাচ্ছেন কিনা বা তাদের কোন অভাব অভিযোগ রয়েছে কিনা সেসব বিষয়ে আলোচনা করা হয়। জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং জানান, দলের উচ্চ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী এলাকার সকল মানুষের পাশে থাকার বার্তা দিয়ে এই কর্মসূচির আয়োজন। জামুরিয়ার বিধায়ক ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন জামুরিয়া দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সিদ্ধার্ত রানা, কৃষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি গৌর পাল ও কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস জামুরিয়া ২ নাম্বার ব্লকের সভাপতি লালটু কাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন আলিনগর গ্রামের সকল মানুষেরা এই সভায় উপস্থিত
ছিলেন। এ বিষয়ে জামুরিয়া দুই নম্বর ব্লকের কৃষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি লালটু কাজী কি বললেন শুনে নিন -

