Saturday, 20 Jun 2026

অবৈধ লোহা বোঝাই পিকআপ ভ্যান আটক পুলিশের

IMG

দুর্গাপুরের আইটিআই মোড় থেকে মঙ্গলবার রাতে অবৈধ লোহা বোঝাই একটি পিকআপ ভ্যান আটক করেছে নিউ টাউনশিপ থানার বিধান নগর ফাঁড়ির পুলিশ। পাচারের দায়ে সগড়ভাঙা কুসুম তলার বাসিন্দা এমডি রাজা খান এবং সাগর আঁকুড়ে নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানে কয়েক টন লোহার অ্যাঙ্গেল পাচার করা হচ্ছিল, যার বাজারমূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। ভ্যানের চালককেও আটক করা হয়েছে। বুধবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করে বেআইনি কয়লা, বালি এবং লোহা পাচার বন্ধে কড়া নির্দেশ দেন। এরপর থেকেই পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে এবং এই ধরনের কার্যকলাপ রুখতে অভিযান শুরু করে।

Share: