Preparatory meeting of the Kisan Khet Mazdoor Trinamool Congress for 21st July
আগামী ২১ শে জুলাই কে সামনে রেখে প্রস্তুতি সভা দুর্গাপুরে। এদিন দুর্গাপুরের সিধু কানহু ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুর ২ নম্বর ব্লকের কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কৃষাণ ক্ষেত মজদুর সংগঠনের সভাপতি জয়ব্রত বৈদ্য, সাধারণ সম্পাদক গৌর পাল, দুই নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখার্জি, কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের জামুরিয়া ব্লক সভাপতি লালটু কাজী সহ অন্যান্যরা।

