দুর্গাপুরে সিটি সেন্টার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প অফিসের প্রতিবাদ ও ডেপুটেশন দেয়ার জন্য পশ্চিম বর্ধমান জেলার বারাবনি থেকে কাঁকসা জঙ্গলমহল পর্যন্ত যে মানুষগুলো দোকানে ঘরে ক্ষুদ্র সঞ্চয়ের জন্য টাকা নিয়ে পোস্ট অফিসে জমা দেয় তারাই আজ আর্থিক নিরাপত্তাহীন। তারা কোন পরিচয় পত্র নেই যেখানে কাস্টমারের কাছে বলা যায় না আমরা এই কাজ করি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সরকারের আর্থিক স্বচ্ছলতা যারা করে দিচ্ছে। তাদের কমিশন থেকে আগে পেতেন সেটাও কমিয়ে দিয়েছে। সকাল থেকে দুর্গাপুর সিটি সেন্টার স্বল্প সঞ্চয় অফিসের সামনে মূলত চার দফা দাবি নিয়ে প্রতিবাদ পরে ডেপুটেশন দেয় স্বল্প সঞ্চয় আধিকারিক মহাশয়ের কাছে।

