Saturday, 20 Jun 2026

আর জি কর কাণ্ডের প্রতিবাদ বিএড পড়ুয়াদের

IMG

আরজি কর কাণ্ড নিয়ে ঘটনার ১৩ দিন পরেও প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রতিদিনই বিভিন্ন কর্মসূচিতে সামিল হচ্ছে রাজনৈতিক দল ও অরাজনৈতিক সংগঠনগুলি। বুধবার অন্ডালের একটি বেসরকারি বিএড কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ মিছিল করে। প্রায় ১০০ জন এই মিছিলে অংশ নেন। মিছিলটি শুরু হয় অন্ডাল থানার সংলগ্ন বিএড কলেজ চত্বর থেকে এবং সার্ভিস রোড ধরে কাজোড়া মোড়, পাঁচ নম্বর এলাকা হয়ে বিএড কলেজে এসে শেষ হয়। 


কলেজের শিক্ষক শান্তনু ভট্টাচার্য ও রিনা রায় জানান, আরজি কর মেডিকেল কলেজে তিলকত্তমা-কে যেভাবে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদেই এই মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিল থেকে নিরপেক্ষ তদন্ত, সমস্ত দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

Share: