Saturday, 20 Jun 2026

চাকরি পরীক্ষা প্রস্তুতির শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ পড়ুয়াদের

IMG

আসানসোলে একটি বেসরকারি "কম্পিটিটিভ এক্সাম" শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের তুমুল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, তারা আসানসোলের এই ব্রাঞ্চে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য ভর্তি হয়েছিল। তবে এখন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানাচ্ছে, ক্লাস করতে হবে দুর্গাপুরে অথবা অনলাইনে। ছাত্র-ছাত্রীদের মতে, দুর্গাপুরে গিয়ে ক্লাস করা বা অনলাইন ক্লাস করা তাদের পক্ষে সম্ভব নয়, যার কারণে তারা বিক্ষোভে অংশগ্রহণ করেছে। তাদের দাবি, অবিলম্বে আসানসোল ব্রাঞ্চে ক্লাস চালু করতে হবে অথবা কোর্স ফি বাবদ দেওয়া পুরো টাকা ফেরত দিতে হবে। এই ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা তুমুল বিক্ষোভ দেখাতে থাকে। তবে এখনও পর্যন্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, বলে অভিযোগ ছাত্র-ছাত্রীদের।

Share: