Saturday, 20 Jun 2026

বাংলাদেশে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদ দুর্গাপুরে

IMG

বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর উপর হামলার প্রতিবাদে রাস্তায় নেমেছেন দুর্গাপুরের আইনজীবীরা। বুধবার দুপুরে দুর্গাপুর আদালতের আইনজীবীরা সিটি সেন্টার জুড়ে একটি প্রতিবাদ মিছিল করেন।  


আইনজীবীরা জানিয়েছেন, দ্রুত বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না হলে এর ফল ভাল হবে না বলে আশঙ্কা রয়েছে। আইনজীবী তুষার গুপ্তা বলেন, "বাংলাদেশে হিন্দুদের উপর নির্মম অত্যাচার চালানো হচ্ছে। মহিলাদের নিরাপত্তা নেই। এমনকি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর উপরও হামলা হয়েছে। তাঁকে গণপিটুনির হুমকি দেওয়া হয়েছে, যা চরম নিন্দনীয়।"  


এই ঘটনার প্রতিবাদেই দুর্গাপুরের আইনজীবীরা পথে নেমে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।

Share: