Saturday, 20 Jun 2026

প্রতিবাদ মিছিল বিশ্ব সনাতনি হিন্দু একতা সংঘের

IMG

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে দুর্গাপুরে পথে নামল বিশ্ব সনাতনী হিন্দু একতা সংঘ। চিন্ময় কৃষ্ণ দাসসহ একাধিক ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারের বিরোধিতায় এই কর্মসূচি গ্রহণ করা হয়। দুর্গাপুরের মায়াবাজার এলাকায় হরিনামের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।  

 

প্রতিবাদকারীদের দাবি, চিন্ময় কৃষ্ণ দাসসহ অন্যান্য সন্ন্যাসীদের দ্রুত নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি, বাংলাদেশে হিন্দুদের উপর বারবার কেন হামলা হচ্ছে, তারও জবাব চাই। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।  


বিশ্ব সনাতনী হিন্দু একতা সংঘের সদস্য অজয় বাউরি বলেন, "আমরা বাংলাদেশে শান্তি চাই। ইসকনের সন্ন্যাসীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এ বিষয়ে ভারত সরকারও সঠিক পদক্ষেপ নেয়নি। যদি ভারত সরকার দ্রুত উদ্যোগ না নেয়, তবে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।"

Share: