সংসদ ভবনে সংবিধান প্রণেতা ডঃ ভীমরাও আম্বেদকর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে পথে নামল তৃণমূল। সোমবার সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আল্লাডি মোড়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, জেলা পরিষদ সদস্য বেবী মণ্ডল, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তিওয়ারি, যুব সংগঠনের সভাপতি শচীন নাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান তাঁর বক্তব্যে বলেন, সংসদে অমিত শাহ ডঃ ভীমরাও আম্বেদকরকে অপমান করেছেন, যা সমগ্র দেশের অপমান। তিনি হুঁশিয়ারি দেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের মানুষের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

