বুধবার সকালে কাঁকসা বিডিও অফিস ও ভূমি দফতরের কার্যালয়ের সামনে বাম সংগঠন ও আদিবাসী সংগঠনের যৌথ উদ্যোগে অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভের মূল দাবি ছিল আবাস যোজনায় দুর্নীতি, আদিবাসীদের জমি দখল, এবং পানাগড় শিল্প তালুক থেকে নির্গত বিষাক্ত দূষণ বন্ধ করা। বিডিওকে পুরো বিষয়টি লিখিতভাবে জানানো হয়।
আদিবাসী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আবাস যোজনার অধীনে প্রায় ২৬০০ জন নতুন করে আবেদন করেছেন, এবং তাদের সকলের জন্য আবাস যোজনার বাড়ি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, কাঁকসার রঘুনাথপুরে আদিবাসীদের খেলার জমি, যা বর্তমানে দখল হয়ে গিয়েছে, তা আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। এছাড়া, পানাগড় শিল্প তালুক থেকে নির্গত বিষাক্ত গন্ধের ফলে যে দূষণ ছড়াচ্ছে, তা অবিলম্বে বন্ধ করার দাবি তোলা হয়।
এদিন প্রায় ২৬০০ জন আবেদনকারী আবাস যোজনার ফর্ম পূরণ করে কাঁকসার বিডিও অফিসে জমা দেন।

