Saturday, 20 Jun 2026

মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে পর্ষদ সভাপতি

IMG

আচমকা সফরে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক রামানুজ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার, আসানসোল মনিমালা গার্লস স্কুলে পরীক্ষা চলাকালীন তিনি পৌঁছান। তিনি জানান, ইতিমধ্যেই তিনি চারটি স্কুল পরিদর্শন করেছেন এবং সারাদিন পশ্চিম বর্ধমানেই থাকবেন। জেলার বাকি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। 


এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সামাজিক প্রকল্পের ফলস্বরূপ মাধ্যমিকে ছাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। একইসঙ্গে, পরীক্ষায় ছাত্রীদের অনুপস্থিতির সংখ্যাও পর্যালোচনা করা হবে বলে জানান তিনি। 


পরীক্ষা সংক্রান্ত বিষয়ে গৃহীত বিভিন্ন ব্যবস্থা কার্যকর করতে প্রশাসন ও শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা তিনি প্রশংসা করেন। পরীক্ষার্থী ও অভিভাবকরাও পরীক্ষার ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন, এমন তথ্যও তিনি জানান।

Share: