Wednesday, 05 Aug 2026

দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে এক মাতালের মাতলামিতে চাঞ্চল্য

IMG

দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে এক মাতালের মাতলামিতে চাঞ্চল্য! শনিবার পশ্চিম বর্ধমানের এই হাসপাতালে ঘটনাটি ঘটে। মহকুমা ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন, তাঁদের সঙ্গে থাকেন রোগীর পরিজনেরাও। এদিন হাসপাতাল চত্বরে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় গালিগালাজ শুরু করলে রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।  


ঘটনার খবর পেয়ে নিউ টাউনশিপ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে। এক রোগীর আত্মীয়, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানান, "হাসপাতালের চিকিৎসা পরিষেবা অনেক উন্নত হয়েছে, তবে নজরদারির অভাব রয়ে গেছে। মদ খেয়ে একজন ব্যক্তি এখানে অশালীন আচরণ করছে, যেখানে বহু মহিলা রয়েছেন। এটি নিরাপত্তার প্রশ্ন তোলে। আমরা চাই, হাসপাতালের নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করা হোক।"

Share: