Saturday, 20 Jun 2026

মূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের প্রতিবাদ কুলটিতে

IMG

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্যের সাথে সাথে কুলটি ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে কুলটির ৬০ নম্বর ওয়ার্ডের মাছ বাজার এলাকায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিন কংগ্রেস কর্মীরা সবজি হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। উপস্থিত ছিলেন কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস, মোহাম্মদ সিরাজুল, বিশ্বজিৎ মণ্ডল, মোহাম্মদ সাবিরুদ্দিন, ইমতিয়াজ খান, জাকির হুসেন, বাবু ব্যানার্জি, বিরাট চৌধুরী, বাবান লাইক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share: