Saturday, 20 Jun 2026

ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন রাজন্যা

IMG

Rajnanya began her election campaign by offering prayers at the Ghagharburi Temple.

তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে জ্বালাময়ী বক্তৃতার মাধ্যমে তরুণী রাজন্যা হালদার রাতারাতি রাজনৈতিক পরিচিতি লাভ করেন। যুব তৃণমূল নেত্রী হিসেবে দ্রুতই তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তবে পরবর্তীতে দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয় এবং বিজেপিতে যোগদানের জল্পনাও শোনা যায়। যদিও সব জল্পনা উড়িয়ে দিয়ে ‘জনসংগ্রাম মঞ্চ’-এর পক্ষ থেকে সোনারপুর দক্ষিণ ও আসানসোল দক্ষিণ—এই দুই কেন্দ্রেই নির্দল প্রার্থী হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নেন তিনি।এই দুই ‘হাই ভোল্টেজ’ কেন্দ্রের প্রার্থী হিসেবে আসানসোলে এসে মঙ্গলবার সকালে ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন রাজন্যা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের আশীর্বাদ প্রার্থনা করেন এবং সহযোগিতার আবেদন জানান।

প্রচারের শুরুতেই তিনি দুটি কেন্দ্রের বর্তমান জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তার অভিযোগ, এই দুই কেন্দ্রেই উন্নয়নের তেমন কোনো কাজ হয়নি। বিশেষ করে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকাকে এলাকায় দেখা যায় না বলেই তিনি দাবি করেন। মানুষের সমস্যা সমাধানে তার কোনো উদ্যোগ বা চিন্তাভাবনার প্রমাণও মেলেনি বলে মন্তব্য করেন রাজন্যা। এখন নির্বাচন আসায়ই তাকে সক্রিয় দেখা যাচ্ছে—এই বিষয়টিই তিনি ভোটারদের সামনে তুলে ধরতে চান। রাজন্যার মূল লক্ষ্য মানুষের স্বার্থে কাজ করা। আগামী দিনে সাধারণ মানুষের সমস্যার কথা শোনা এবং তার সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তার এই আক্রমণাত্মক প্রচার ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।

Share: