Saturday, 20 Jun 2026

বেহাল রাস্তা মেরামতির কাজ শুরু কাঁকসায়

IMG

কাঁকসার মাধবমাঠ, সরকারপাড়া, মোল্লাপাড়া সহ আশেপাশের এলাকার মানুষদের দীর্ঘদিনের সমস্যা এবার সমাধান হতে চলেছে। গত কয়েক বছর ধরে বাড়ি বাড়ি পানীয় জলের পাইপ বসানোর সময় পিচের রাস্তা খোঁড়ার ফলে এলাকার বেশ কিছু রাস্তা বেহাল অবস্থায় পড়েছিল। এর ফলে যান চলাচলে অসুবিধা ও পথচারীদের দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছিল।  


এলাকার মানুষের দাবি মেনে কাঁকসার মাধবমাঠে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। এই কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা, উপপ্রধান উজ্জ্বল মল্লিক, পঞ্চায়েত সদস্য লাল্টু চ্যাটার্জি, হিরন্ময় বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।  


গ্রাম পঞ্চায়েত প্রধান সুমনা সাহা জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ তিনটি পিচের রাস্তা নির্মাণ করা হবে। দীর্ঘদিনের রাস্তাগুলির বেহাল অবস্থার কারণে মানুষ নানা সমস্যায় পড়ছিলেন। রাস্তা নির্মাণ সম্পন্ন হলে এলাকাবাসীর যাতায়াত অনেকটাই সহজ হবে।

Share: