Saturday, 20 Jun 2026

বিবেকের ডাকে সাড়া দিয়ে বিধায়ক ধরা দিলেন অন্যরূপে

IMG

Responding to the call of conscience, the MLA presented himself in a different way.

অন্ডালের খান্দরা উদ্ধর্তন বৃদ্ধাশ্রমে বৃহস্পতিবার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়। এই শিবিরে বৃদ্ধাশ্রমের আবাসিকদের চোখ, দাঁত, বক্ষ পরীক্ষা এবং ইসিজি সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “আমাদের আবাসিকরা মা-বাবার সমতুল্য। আমরা সর্বদা তাদের সুস্থতা কামনা করি। এই উদ্দেশ্যেই আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।”

রাজনৈতিক সীমা অতিক্রম করে বিধায়ক এবার অন্যরকম ভূমিকা পালন করছেন। পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক ও পশ্চিম বর্ধমান জেলা সভাপতির দায়িত্বে থাকা নরেন্দ্রনাথ চক্রবর্তী বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা শুরু করেছেন। এ প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, 'আমি পিতৃ-মাতৃ হারা। আমার কাছে সকলেই পিতা মাতার সম। তাই এই মা-বাবাদের প্রতি আমার এই ক্ষুদ্র প্রয়াস। কোন রাজনৈতিক কর্মসূচি নয় সম্পূর্ণ মানবিক ইচ্ছা শক্তি থেকেই আমার এই কাজ।'

Share: