বর্ষাকালে বৃষ্টি না হওয়ায় অনেক মানুষ তার কারণ খুঁজছেন বিজ্ঞান মঞ্চে'র কাছে। তাই তাঁদের নিয়ে বিজ্ঞান মঞ্চ যেমন সভা করছে তেমনি তাঁরা আগামী প্রজন্মের কথা ভেবে স্কুলে স্কুলেও সভা করছে।গত তিন দিন ধরে ক্রমান্বয়ে কুলগড়িয়া বয়েজ ও গার্লস হাই মাদ্রাসা, সাঁকো চন্দ্রশেখর উঃ মাধ্যমিক বিদ্যালয়,গলসী হাই স্কুল,দিঘীর পাড় হাই মাদ্রাসা এবং আজ ষাটিনন্দী হাইস্কুলে পরিবেশ সভা হলো গলসী বিজ্ঞান কেন্দ্রের পক্ষে। আলোচনার পূর্বে প্রধান শিক্ষিকা, শিক্ষাকর্মী ও পড়ুয়াদের নিয়ে ষাটিনন্দী হাইস্কুলের বাগানে আম ও কাঁঠাল গাছের চারা রোপণ করলেন। বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য রাম প্রনয় গাঙ্গুলী বলেন বৃষ্টিপাতের অভাবে শস্য গোলার চাষীরা চাষে নামতে পারছেন না। আজ ডি ভি সি থেকে জল ছাড়া হতে পারে। তবে বৃষ্টিপাত না হলে সমস্যার সম্পূর্ণ সমাধান হবে না। ভূউষ্নায়নের ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে। বন জঙ্গলের গাছ কিভাবে বৃষ্টিপাতে সাহায্য করে তা তিনি পড়ুয়াদের বুঝিয়ে বলেন। তাই পুরনো গাছ বাঁচাতে ও নতুন গাছ লাগানোর জন্য অনুরোধ করেন। এছাড়াও বিজ্ঞান কেন্দ্রের দুই সহ সম্পাদক,শেখ জিকরিয়া ও তপন রায় বক্তব্য রাখেন। এই তিনটি স্কুল সহ গলসী সারদা বিদ্যাপীঠেও গত বছরের বিজ্ঞান মেধা অভীক্ষার কৃতিদের সংশাপত্র সহ পুরষ্কার এবং দুটি করে পেয়ারা গাছের চারা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে স্কুলের প্রধান শিক্ষক//শিক্ষিকার হাতে তুলে দেয়া হয়। সহায়তা করেন বিজ্ঞান কেন্দ্রের নেতৃত্ব দেলোয়ার হোসেন।দিঘীর পাড় হাই মাদ্রাসার অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক মহাশয় সকলের বিজ্ঞান মনষ্কতার জন্য তাঁর স্মৃতি চারণ করে বারে বারে বিজ্ঞান মঞ্চকে স্কুলে আসতে বলেন। ষাটিনন্দী হাইস্কুলের পক্ষে আগামী ৫ই সেপ্টেম্বর,শিক্ষক দিবসের দিন আগাম আমন্ত্রণ জানিয়ে রাখা হয়।

