Saturday, 20 Jun 2026

মল্লারপুরে ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ শিব ভক্তদের

IMG
Shiva devotees block National Highway 14 at Mallarpur
শ্রাবণ মাসের আগমনে মহাদেব ভক্তরা যখন কাওড়িয়া যাত্রায় পা বাড়িয়েছেন, তখনই প্রশাসনিক জটিলতায় আটকে পড়ল উত্তরপ্রদেশ থেকে আসা এক তীর্থযাত্রীবাহী বাস।
ডালখোলা চেকপোস্টে এর কাছে প্রশাসনের তরফে চালান দেওয়া হলেও, মল্লারপুরে পৌঁছলে তা 'জাল' বলে দাবি করে আবারও বাসটিকে আটকে দেয় MVI। ফলে শতাধিক শিবভক্ত রাস্তায় কার্যত বন্দি হয়ে পড়েন। এই ঘটনায় ধর্মীয় ভাবাবেগে চরম আঘাত পেয়ে, রাত ১০টা নাগাদ মল্লারপুরের ১৪ নম্বর জাতীয় সড়কে হাতের ব্যাগ জল এবং পুজোর সামগ্রী নিয়ে রাস্তায় বসে পড়েন তীর্থযাত্রীরা। শুরু হয় তীব্র পদব্রজে অবরোধ। প্রায় ঘণ্টাখানেক চলা এই বিক্ষোভে যোগ দেন বিজেপির স্থানীয় নেতাকর্মীরাও প্রশাসনের বিরুদ্ধে স্লোগান ওঠে। পরে মল্লারপুর থানার ic রাজ কুমার দাস ঘটনাস্থলে পৌঁছে ভক্তদের সঙ্গে কথা বললেন এব়ং লাঠি চার্য করার হুমকি দিয়ে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা ভক্তদের প্রশ্ন সরকারি কাগজই যদি জাল হয় তাহলে আমরা কোথায় যাবো আর কত অপমান সহ্য করতে হবে হিন্দু ধর্মাবলম্বীদের মানুষদের  তারা বলেন ।
Share: