Saturday, 20 Jun 2026

শিশুদের দিয়ে স্লোগান? পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে বিতর্ক!

IMG

Slogans by children? Controversy erupts around BJP candidate Jitendra Tiwari in Pandaveswar!

পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার করার অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কাঠগড়ায় উঠেছেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্রুতগামী নিউজ), যেখানে দেখা যাচ্ছে একদল ছোট ছেলে-মেয়ের সঙ্গে দাঁড়িয়ে রাজনৈতিক স্লোগান দিচ্ছেন তিনি। ওই শিশুদেরও ‘জয় শ্রী রাম’, ‘পদ্মফুলে ভোট দিন’ এবং ‘নরেন্দ্র মোদীকে ভোট দিন’ বলে স্লোগান দিতে শোনা যায়।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। যদিও নিজের অবস্থান ব্যাখ্যা করে জিতেন্দ্র তিওয়ারি বলেন, প্রচারের সময় কিছু শিশু সামনে চলে এসেছিল এবং তারা নিজেরাই স্লোগান দিতে শুরু করে। তাঁর কথায়, “ছোট বাচ্চারা রাজনীতি বোঝে না। ওরা নিজের মতো করে স্লোগান দিয়েছে। আমি কি তাদের জোর করে সরিয়ে দেব?” এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের জেলা সম্পাদক পঙ্কজ রায় সরকার নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, বিজেপি প্রার্থী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাঁর কথায়, “শিশুদের সঙ্গে নিয়ে রাজনৈতিক স্লোগান দেওয়া সম্পূর্ণ অনুচিত এবং আইনবিরুদ্ধ।”

Share: