মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকায় ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ করার জন্য বাংলা-ঝাড়খন্ড সীমান্তে ডুবুরডি চেকপোস্টে পুলিশি নজরদারি জোরদার হয়েছে। বুধবার রাত থেকে ১৯ নম্বর জাতীয় সড়কের চেকপোস্টে জোর তল্লাশি শুরু হয়েছে।
কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ি ও ট্রাফিক গার্ডের উদ্যোগে কাগজপত্র পরীক্ষার পাশাপাশি আলু বোঝাই গাড়ি নজরে এলেই তা ফিরিয়ে দেওয়া হচ্ছে। এক কথায়, আলু বোঝাই গাড়িগুলি যাতে ভিন রাজ্যে পাড়ি দিতে না পারে, সে বিষয়ে পুলিশ প্রশাসন সতর্ক ভূমিকা পালন করছে।

