Saturday, 20 Jun 2026

রসগোল্লা দিবসে মিষ্টি বিতরণ দুর্গাপুরে

IMG

২০১৭ সালের ১৪ নভেম্বর ওড়িশাকে হারিয়ে রসগোল্লার জিআই ট্যাগের স্বীকৃতি পায় বাংলা। এরপর থেকেই প্রতি বছর এই দিনে রসগোল্লা দিবস পালন করা হয়। দুর্গাপুরের মামরা বাজারের মনোরমা সুইটস এই দিনে ক্রেতাদের বিনামূল্যে রসগোল্লা পরিবেশন করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। লঙ্কা রসগোল্লা, ব্লুবেরি রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা, সাদা রসগোল্লা সহ বিভিন্ন স্বাদের রসগোল্লার স্বাদ নিয়েছেন ক্রেতারা। দোকানের কর্ণধার দেবাশীষ ঘোষ জানান, তাঁরা প্রতি বছরই এভাবে দিনটি উদযাপন করেন। বিনামূল্যে বিভিন্ন ফ্লেভারের রসগোল্লা খেতে ভিড় জমায় ক্রেতারা। লাইন দিয়ে দাঁড়িয়ে রকমারি রসগোল্লার স্বাদ নিয়েছেন তাঁরা। স্কুল পড়ুয়ারা এলে বিক্রেতারা সঙ্গে সঙ্গে প্লেট ভর্তি রসগোল্লা তাদের হাতে তুলে দেন। এক ক্রেতা শিল্পী মৈত্র বলেন, "আমি এসেছিলাম মিষ্টি কিনতে, কিন্তু আমাকে বিনামূল্যে প্লেট ভর্তি রসগোল্লা দেওয়া হল। দোকানদার বললেন, আজ রসগোল্লা দিবস, তাই।"

Share: