জনান্তিক সামাজিক সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে বেনাচিতি এলাকার প্রান্তিক শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের কাজ চলছে। আজকের অনুষ্ঠানে সম্পাদক লতা ঘোষ ও সভাপতি সুচেতা কুন্ডু উপস্থিত থেকে শিশুদের আশীর্বাদ করেন। তারা জানান, পাড়ার প্রান্তিক শিশুদের নিয়ে শিক্ষক দিবস পালন করা হয়েছে। আমরা তাদের প্রথাগত শিক্ষক না হলেও, তাদের অন্তরে আমরা শিক্ষক হিসেবে বিবেচিত। শিশুরা স্বতঃস্ফূর্তভাবে পেন এবং মিষ্টি নিয়ে এসে প্রণাম করেছে। আমাদের আশীর্বাদ রইল যে, তাদের মনুষ্যত্ব বিকাশ হোক।
শিক্ষক দিবসে আমাদের ছেলে মেয়েরা মিষ্টি পেন নিয়ে এসে আমাদের প্রণাম করতে এসেছে। আমরা এই শিশুদের প্রথাগত শিক্ষক নয়। কিন্তু ওদের অন্তরে আমরা ওদের শিক্ষক। ওদের অফুরান ভালোবাসা আমাদের আয়ু বাড়িয়ে দেয়। প্রকৃত মানুষ হোক, মনুষ্যত্বের বিকাশ হোক, এই আশীর্বাদ রইল আমাদের শিশুদের প্রতি বলে জানান তারা।

