Saturday, 20 Jun 2026

আসানসোল গোয়ালা সমাজের পঞ্চম বার্ষিকী সভা অনুষ্ঠিত হল নিউ কেন্দা ফুটবল ময়দানে।

IMG

আসানসোল গোয়ালা সমাজের পঞ্চম বার্ষিকী সভা অনুষ্ঠিত হল নিউ কেন্দা ফুটবল ময়দানে। কেন্দ্র ও রাজ্য উভয় ক্ষেত্রেই গোয়ালা সমাজের বঞ্চনার কথা উঠে এল এদিনের এই সভা থেকে। গোয়ালা সমাজের উন্নতিকল্পে অবিলম্বে গোয়ালা উন্নয়ন পর্ষদের দাবি জানান তারা। আগামী দিনে তাদের দাবিগুলি পূরণ না হলে নবান্ন অভিযানের ডাক দেওয়া হবে বলে জানালেন পশ্চিমবঙ্গ গোয়ালা সমাজের সভাপতি নয়ন গোপ। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সুকদেব ঘোষ, ড: ববিতা মন্ডল, জেলা সভাপতি ধনঞ্জয় মন্ডল, কার্যকরী সভাপতি জয়দেব মন্ডল, যুব সৈনিক প্রবীর মন্ডল সহ সমগ্র কেন্দাবাসী ও প্রত্যেকটি ব্লকের ব্লক প্রতিনিধিরা।


Share: