Saturday, 20 Jun 2026

পাণ্ডবেশ্বরে পাঁচ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী, জমির পাট্টা পেলেন ১০০ জন

IMG

The Chief Minister inaugurated and laid the foundation stone for five projects in Pandabeshwar; 100 people received land deeds.

মঙ্গলবার পূর্ব বর্ধমান মিউনিসিপ্যালিটি স্কুল মাঠে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার পাঁচটি উন্নয়ন প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস করেন। একইসঙ্গে তিনি ১০০ জন উপভোক্তার হাতে জমির পাট্টার কাগজও তুলে দেন।

মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলির সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, সেগুলির মধ্যে রয়েছে — ছোড়া পঞ্চায়েতের ৭/৯ পিট এলাকায় নতুন সুস্বাস্থ্য কেন্দ্র ভবনের উদ্বোধন, পাণ্ডবেশ্বর ব্লকের পাবলিক হেল্থ ইউনিট নির্মাণের শিলান্যাস, খোট্টাডিহি সুস্বাস্থ্য কেন্দ্র ভবনের নির্মাণকাজের সূচনা এবং বৈদ্যনাথপুর পঞ্চায়েতের বামুনী ও কোড়ুমা পুকুরের পুনঃখনন প্রকল্পের সূচনা।

এই সরকারি অনুষ্ঠানটি সরাসরি দেখার জন্য পাণ্ডবেশ্বরের ফুলবাগান মোড় সংলগ্ন কমিউনিটি হলে বিশেষ আয়োজন করা হয়। সেখানে সরকারি আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজ্যের কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Share: