Saturday, 20 Jun 2026

জল ঢুকে বন্ধ চাণক, দুর্ঘটনার আশঙ্কা করছেন শ্রমিকেরা

IMG

The coal mines have closed due to water entering, and the workers are afraid of accidents.

কোলিয়ারির ভূগর্ভে উঠা নামার জন্য রয়েছে দুটি চাণক। তার মধ্যে জল ঢুকে বন্ধ রয়েছে একটি। অপরটিতে চলছে ওঠার নামার কাজ। কোন কারনে সেটিতে বিপত্তি ঘটলে শ্রমিকরা ভূগর্ভের নিচে আটকে পড়তে পারে বলে আশঙ্কা শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলির। ইসিএল এর কাজোরা এরিয়ার মাধবপুর কোলিয়ারির ঘটনা। কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের সংগঠনের নেতা অজয় সিং বলেন লাগাতার বৃষ্টির কারণে একটি চাণকে জল জমে রয়েছে। পাম্পের সাহায্যে সেই জল বের করা নিয়ম। কিন্তু চাণকের নিচে থেকে পাম্প তুলে নেওয়ার কারণে চাণকটি এখনো জলমগ্ন হয়ে রয়েছে। ফলে অন্য চাণক দিয়ে ওঠা নামা করছে শ্রমিকরা। যান্ত্রিক ত্রুটি অথবা অন্য কোন কারণে সেটি বিকল হলে খাদের নিচেই (ভূগর্ভে) আটকে পড়বে শ্রমিকেরা। এরকম পরিস্থিতি তৈরি হলে তখন শ্রমিকদের উপরে তুলে আনা সম্ভব হবে না। তাই দ্রুত জমা জল বের করে বিকল চাণকটি সচল করা হোক বলে দাবি জানান তারা।

Share: