Saturday, 20 Jun 2026

৬১ তম বর্ষের শ্যামা পুজোর খুঁটি পুজো হল দয়ানন্দ কালচারাল সোসাইটির

IMG

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে, হাতে গোনা মাত্র কয়েকটি দিন বাকি। এরই মাঝে, রবিবার সকালে দুর্গাপুরের এ-জোনের দয়ানন্দ কালচারাল সোসাইটি তাদের কালীপুজোর খুঁটিপুজো সম্পন্ন করল। এবারের শ্যামা পূজা ৬১তম বর্ষে পদার্পণ করল। সেই উপলক্ষে আজ মহাসমার সময়ে খুঁটিপুজো অনুষ্ঠিত হয় মণ্ডপ তৈরির জন্য। পুজো কমিটি তথা ক্লাব সভাপতি রাজীব ঘোষ জানান, প্রতি বছরের মতো এবারও তারা শ্যামা মায়ের আরাধনা করবেন, এবারের থিম "এক টুকরো মিশর"।

৬১তম শ্যামা পূজা আয়োজনকে ঘিরে ক্লাব সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ঢাকের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনির মধ্যে দিয়ে, পুরোহিত রোহিতের বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে খুঁটিপুজো সম্পন্ন হয়। এই খুঁটিপুজোতে পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

এবারের পূজার থিম "এক টুকরো মিশর," এবং বাজেট প্রায় পাঁচ লক্ষ টাকা। কার্যত আজ থেকেই দয়ানন্দ কালচারাল সোসাইটির শ্যামা পূজার সূচনা হয়ে গেল। শ্যামা পূজার উপলক্ষে বসবে মেলা, এবং সাংস্কৃতিক মঞ্চে পরিবেশিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

Share: