Saturday, 20 Jun 2026

দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুবিধার্থে প্রসূতি বিভাগের সম্প্রসারণ ও নতুন বিল্ডিং এর জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল

IMG

মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগের নতুন ভবনের উদ্বোধন করা হল। শনিবার অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এডিডিএ তথা দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, হাসপাতাল সুপার ডাঃ ধীমান মন্ডল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।  


এছাড়াও, উপস্থিত বিশিষ্টজনেরা হাসপাতালের সংস্কারের কাজের সূচনা করেন। হাসপাতালের প্রসূতি বিভাগের সম্প্রসারণ ও সংস্কার প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী বলেন, পশ্চিম বর্ধমানসহ পার্শ্ববর্তী জেলা থেকেও বহু রোগী চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে আসেন। এ ক্ষেত্রে, রোগীদের জন্য সুষ্ঠু পরিষেবা প্রদান নিশ্চিত করতে হাসপাতালের সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। একই সঙ্গে, এই ধরনের সংস্কার ও সম্প্রসারণে কবি দত্তের অবদানের প্রশংসা করেন মন্ত্রী। Ko

Share: