পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী কালিপুজো হল রঘুনাথপুর থানা অন্তর্গত মৌতড়ের কালিপুজো। জয়চন্ডী পাহাড়ের থেকে কিছুটা দূরে বহু প্রাচীন এই পুজো জেলার সর্ববৃহৎ পুজো। এখানে মায়ের শিলা মূর্তি ও দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে রয়েছে মন্দির। কথিত আছে, রাজা বল্লাল সেনের আমলে এক সিদ্ধপুরুষ এখানে সাধনা করে এই কালীপুজোর শুরু করেছিলেন,গভীর জঙ্গলের মাঝে একটি শ্মশান ছিল, জঙ্গলে ছিল কুখ্যাত ডাকাতদের বাস।সেখানে সেই সিদ্ধপুরুষ পঞ্চমুন্ডির আসন তৈরি করে মায়ের সাধনা করতেন। এরপরে তিনি কালী মায়ের স্বপ্নাদেশ পেয়ে মূর্তি গড়ে আরম্ভ করেন শক্তির আরাধনা। সেই পুজো আজও চলে আসছে রীতি মেনে। শোনা যায় সাধক বামদেব এখানে এসেছিলেন মায়ের সাধনা করতে।এখানে আগে নর বলি হলেও বর্তমানে ছাগল, ভেড়া ও মোষ বলি দেওয়া হয়। এখানে দুর্গাপুজোর অষ্টমীর দিন ছাড়া বছরের ৩৬৪ দিনই বলি হয়। কালী পূজার দিন কাতারে কাতারে মানুষের ঢল নামে মন্দির চত্বরে।

