Wednesday, 05 Aug 2026

মহিলা পরিচালিত দুর্গোৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হল সাড়ম্বরে

IMG

আরজি কর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর ধর্ষণ ও হত্যার ঘটনায় চলমান আন্দোলনের প্রতিবাদে কিছু পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুজো উৎসবে সামিল হওয়ার আহ্বান জানিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন, যা নিয়ে আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এই আবহে, খান্দরা হাই স্কুল চত্বরে মহিলাদের পরিচালিত সর্বজনীন দুর্গা পুজোর খুঁটি পূজোর মাধ্যমে পুজোর প্রস্তুতি শুরু হয়। বিধি এবং শাস্ত্রমতো খুঁটি পূজোর মাধ্যমে মণ্ডপ তৈরির কাজ শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কালোবরণ মন্ডল, কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়, অন্ডাল পঞ্চায়েত সমিতির সদস্য কৌশিক মন্ডল, ও মহিলা পুজো কমিটির অন্যান্য সদস্যরা।

মহিলা পুজো কমিটির সদস্যা মধুমিতা দে জানান, চার বছর আগে কিছু মহিলার উদ্যোগে এই সর্বজনীন দুর্গা পুজো শুরু হয়েছিল। এবারের পুজো চার বছরে পড়েছে এবং এটি সরকারি অনুদান ছাড়াই নিজেদের উদ্যোগে চাঁদা তুলে করা হচ্ছে। জেলা পরিষদের সদস্যা কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় বলেন, "তিলোত্তমার ঘটনা আমাদের সকলকে ভারাক্রান্ত করেছে। আমরা দ্রুত বিচার চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। দুর্গাপুজোও হোক, কারণ এটি বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং প্রত্যেক বাঙালির আবেগের সাথে জড়িত।

Share: