Saturday, 20 Jun 2026

আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামল বামেরা

IMG

The Left party took to the streets to protest against the R G kar case

শনিবার, সিপিআইএম কর্মী ও সমর্থকরা আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১৯ নম্বর জাতীয় সড়কের কাজোড়ো মোড়ের সামনে রাস্তা অবরোধ করেন। বেলা ১১টা থেকে ১১টা ২৫ মিনিট পর্যন্ত চলা এই অবরোধের সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ানো হয়।


এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, জেলা কমিটির সদস্য প্রবীর মন্ডল, অঞ্জন বকশি ও জি.কে শ্রীবাস্তব প্রমুখ। বিক্ষোভকারীরা দাবি করেন যে আরজি কর কাণ্ডে ডাক্তার ছাত্রীকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। তারা সমস্ত দোষীকে দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও দাবি করা হয়।


অবরোধ তুলে দিতে গেলে পুলিশের সঙ্গে বাম কর্মী সমর্থকদের ধস্তাধস্তি হয়, যার ফলে ২৫ মিনিটের জন্য জাতীয় সড়কে যানজট তৈরি হয়।

Share: