দ্বিতীয় বর্ষের দুর্গাপুর উৎসবের সূচনা হয়েছে আগামীকাল অর্থাৎ শুক্রবার। সেদিনই উৎসবের সূচনার পরে দুর্গাপুর এডিটর গিল্ড প্যাভিলিয়নের শুভ উদ্বোধন হল। নিউজপেপার এডিটর অর্গানাইজেশনের নিজস্ব প্ল্যাটফর্ম হল দুর্গাপুর এডিটর গিল্ড। এলাকার যে সমস্ত পত্রিকার সম্পাদকরা আছেন তাদের মিলিত উদ্যোগে দুর্গাপুর উৎসবের দ্বিতীয় বর্ষের জায়গা করে নিয়েছে দুর্গাপুর এডিটর গিল্ড। এদিন এই প্যাভেলিয়নের শুভ উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। একই সাথে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, নগর নিগমের বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা, বিশিষ্ট শিক্ষাবিদ নুরুল হক সহ অন্যান্য ব্যক্তিবর্গ। দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমান জুড়ে প্রকাশিত হওয়া পত্রিকাগুলিকে দেখে প্রশংসা করেন সকলে। একই সাথে আগামী দিনে দুর্গাপুর এডিটর গিল্ড এর পাশে থাকার বার্তা দেন উপস্থিত ব্যক্তিবর্গরা।

