জাঁকজমকপূর্ণ বিয়ে দেখল শহরবাসী। একমাত্র ছেলের বিয়েতে এতোটুকু খামতি রাখেননি তিনি। 'ওয়েব অফ ইন্ডাস্ট্রিয়াল' নামক একটি ইংরেজী সাপ্তাহিক খবর কাগজের এডিটর শ্রীমতি স্মিতা চ্যাটার্জির একমাত্র ছেলের বিবাহ সম্পন্ন হল ১৫ ই জুলাই ২০২৪। স্মিতা চ্যাটার্জী ও দিব্যেন্দু চ্যাটার্জির একমাত্র সন্তান পেশায় পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে চিকিৎসক কল্যাণীয় দীপ্যমানের বিবাহ সম্পন্ন হল বাঁকুড়া জেলার কল্যাণীয়া অদিতির সাথে। এই বিবাহ অনুষ্ঠানকে ঘিরে আনন্দে মেতে উঠেছিল দুই পরিবার। দুর্গাপুরের সিটিসেন্টারের মাঙ্গলিক সেলিব্রেশন হলটিকে সুন্দর মণ্ডপসজ্জা ও তারসাথে চোখ ধাঁধানো আলোক সজ্জায় সাজিয়ে তোলা হয়েছিল। চলছিল সংগীতের অনুষ্ঠান। এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিল দ্রুতগামী নিউজ পরিবারের সকল সদস্য সদস্যারা। নবদম্পতির আগামী দিনগুলি যাতে সুন্দর আনন্দে ভরে ওঠে তার শুভকামনা জানায় দ্রুতগামী নিউজ পরিবার।

