Saturday, 20 Jun 2026

দীঘার জগন্নাথ মন্দিরের আদলে সেজে উঠছে শংকরপুর সর্বজনীন দুর্গোৎসবের মন্ডপ

IMG

The Shankarpur Sarbojanin Durga Puja pandal is being decorated in the style of the Jagannath Temple of Digha.

দীঘার জগন্নাথ মন্দিরের আদলে সেজে উঠছে মন্ডপ। দিঘার জগন্নাথ মন্দিরের আদলে দুর্গাপুরের শংকরপুর সার্বজনীন দুর্গোৎসবের এবার চোখধাঁধানো মণ্ডপ। হাতে গোনা আর কটা দিন। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শারদ উৎসব যত এগিয়ে আসছে, ততই বাড়ছে কৌতূহল ও উন্মাদনা। শহর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত সেজে উঠছে আবার নতুন সাজে। এরইমধ্যে, এবার দিঘার জগন্নাথ মন্দিরের আদলে দুর্গাপুরের শঙ্করপুরে দেখা মিলবে জগন্নাথ ধামের। এদিন মণ্ডপ তৈরির কাজ চলাকালী পরিদর্শনে এলেন পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক চক্রবর্তী। শংকরপুর সার্বজনীন দুর্গোৎ উৎসব পুজো কমিটির প্রধান কর্ণধার স্বাধীন ঘোষ এদিন দ্রুতগামী নিউজের মুখোমুখি হয়ে জানালেন, শংকরপুর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির চেয়ারপারসন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, প্রেসিডেন্ট রাজ্যের আরেক মন্ত্রী প্রদীপ মজুমদার ও ওয়ার্কিং প্রেসিডেন্ট বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। জেলার এই তিনজন অভিভাবকদের সাথে নিয়ে দীঘার জগন্নাথ মন্দির শংকরপুরে ফুটিয়ে তুলছেন পুজো উদ্যোক্তরা।


Share: