রাজবাঁধ গ্যাস প্লান্টের সামনে থেকে NH এর মেইন রোড অবধি রাস্তা মেরামতের দাবিতে LPG গ্যাস প্লান্টের কর্তৃপক্ষকে ডেপুটেশন দেওয়া হলো। এই রাস্তা টি দুর্গাপুর পূর্ব বিধানসভা বিধায়ক তথা মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় পঞ্চায়েত ভোটের আগে কথা দিয়েছিলেন। ভোটের ফলাফলের পর সেই রাস্তার কাজ শুরু হয় মন্ত্রীর নির্দেশ অনুসারে। কথা দিয়ে কথা রাখার নাম প্রদীপ মজুমদার। রাস্তা করার আগে গ্যাস প্লান্ট কর্তৃপক্ষ বলেইছিলো রাস্তা মেরামত করবে কিন্তু কথা দিয়ে কথা রাখে নি কর্তৃপক্ষ। এলাকা বাসি খুবই ক্ষুব্ধ এই ব্যাপার নিয়ে তাদের বক্তব্য রাজ্য সরকার অর্থ খরচ করে রাস্তা করবে, গ্যাস প্লান্টের ভারী গাড়ি রাস্তা ক্ষতি করছে এই দায় সম্পূর্ণ গ্যাস প্লান্টের। তাই আজকে এলাকার মানুষ কে সাথে নিয়ে শান্তি পূর্ণ ভাবে তৃণমূল কংগ্রেস নেতা তথা বিশিষ্ট সমাজ সেবক রাজেশ কোনার সহ এলাকার সাধারণ মানুষ ডেপুটেশন জমা দেন এলাকার দাবি নিয়ে রাস্তার ব্যাপারে। তিনি জানিয়েছেন খুব দ্রুত রাস্তা মেরামতের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং পুরো ঘটনা বিধায়ক প্রদীপ মজুমদার মহাশয়ের সাথে আলোচনা গ্রহণ করে সিধান্ত নিতে হবে। যদি সমাধান না হয় আমরা আগামদিন কর্ম সূচি নিতে বাধ্য হবো।

