Three members of Jamtara gang arrested from Durgapur
দুর্গাপুর থেকে জামতাড়া গ্যাংয়ের 3 সদস্যকে পাকড়াও করল ঝাড়গ্রাম পুলিশ ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে শতাধিক সিমকার্ড, মোবাইল ফোন থেকে এটিএম কার্ড ৷ ধৃতদের নিয়ে যাওয়া হয়েছে ঝাড়গ্রামে ৷ ফরিদপুর থানা এলাকার ইছাপুর গ্রাম থেকে তাদের পাকড়াও করা হয়েছে । অভিযোগ, দীর্ঘদিন ধরে এরা দুর্গাপুরের বুকে বসে বিভিন্ন জেলার আমজনতার আ্যকাউন্ট হ্যাক করে এবং এটিএম হ্যাক করে ফাঁকা করে দেয় গ্রাহকদের আ্যকাউন্ট । এমনকী অন্যের আ্যকাউন্ট হ্যাক করে বিভিন্ন সামগ্রী কিনে ফেলত অনলাইন থেকে । ধৃত তিন জন জামতাড়ার বাসিন্দা সুরজ দাস, তার শ্যালক দুর্গাপুর থানা এলাকার অমরাবতীর বাসিন্দা আকাশ দাস এবং তার আত্মীয় ফরিদপুর থানার সরপী মোড়ের বাসিন্দা বিকাশ দাস ৷ পুলিশ জানিয়েছে, দুর্গাপুরের ফরিদপুর থানার ইছাপুর গ্রামে বাড়ি ভাড়া নিয়ে এই তিন জন এই সাইবার ক্রাইমের চক্র চালাচ্ছিল ৷

