Tight Security Ahead of Polls — 48-Hour Ban on Bike Movement, Know the Guidelines
অমৃতা দাশ, দুর্গাপুর - ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন একাধিক কড়া বিধিনিষেধ জারি করেছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকেই মোটরসাইকেল ও স্কুটার চলাচলের ওপর বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হবে।
প্রধান নির্দেশিকা সমূহ:
🔹 নাইট কার্ফু: প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল বা স্কুটার চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
🔹পিলিয়ন রাইডিং নিষিদ্ধ: সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালক ছাড়া বাইকে অন্য কোনো আরোহী (পিলিয়ন) বসতে পারবেন না।
🔹বাইক র্যালি নিষিদ্ধ: ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে কোনো ধরনের বাইক র্যালি বা মিছিল আয়োজন করা যাবে না।
🔹বিশেষ ছাড়: জরুরি চিকিৎসা, পারিবারিক অনুষ্ঠান কিংবা স্কুল-সংক্রান্ত প্রয়োজনে এই নিয়মের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
🔹অনুমতির প্রয়োজন: অন্য কোনো বিশেষ ক্ষেত্রে বাইক ব্যবহার করতে হলে পুলিশ কমিশনারের লিখিত অনুমতি নিতে হবে।
🔹ভোটের দিন: শুধুমাত্র পরিবারের সদস্যদের নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য পিলিয়ন রাইডিং অনুমোদিত থাকবে।
এই পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে রাজ্যে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে।

