Saturday, 20 Jun 2026

দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিয়ে বিবাহবার্ষিকী পালন তৃণমূল নেতার

IMG

আড়ম্বর বা জাকজমক নয়, অভিনব উদ্যোগে বিবাহ বার্ষিকী পালন করলেন তৃণমূল নেতা গৌতম ঘোষ। শনিবার তৃতীয় বিবাহ বার্ষিকীতে দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের তৃণমূল সভাপতি গৌতম ঘোষ দুঃস্থ মানুষদের সঙ্গে দিনটি কাটান।  


মাধাইপুর কোলিয়ারির তৃণমূল কার্যালয়ের পাশে বস্তি এলাকার ১০০ জন পুরুষ ও মহিলার হাতে মিষ্টি ও শীতবস্ত্র তুলে দেন তিনি ও তার স্ত্রী। তৃণমূল নেতার এমন উদ্যোগে এলাকার মানুষজন অত্যন্ত খুশি হয়েছেন এবং ঘোষ দম্পতির সুস্থ ও সুখী জীবনের কামনায় আশীর্বাদ করেছেন।  


উল্লেখ্য, তিন বছর আগে গৌতম ঘোষ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ বছর তৃতীয় বিবাহ বার্ষিকী উপলক্ষে মাধাইপুর কোলিয়ারির বস্তি এলাকার মানুষের সঙ্গে দিনটি উদযাপন করেন।  


গৌতম ঘোষ জানান, তিনি সাদামাটা জীবনে অভ্যস্ত এবং তার পদমর্যাদার কারণে জীবনযাত্রা পাল্টে যেতে দেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনাড়ম্বর, সাদামাটা জীবন তাকে অনুপ্রাণিত করেছে। পাশাপাশি, এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রেরণায় তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন।

Share: