Tree plantation program by Rishabh Ahimsa Bharat
হিন্দু শাস্ত্র অনুসারে একটি চারা গাছ রোপন একটি মন্দির নির্মাণের সমতুল্য। হিন্দু রীতিনীতি এই ভাবধারাকে আদর্শ করেই ঋষভ অহিংসা ভারতের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হল দুর্গাপুরে। শুক্রবার বেনাচিতির জে কে পাল স্মরণীর জৈন মন্দির লাগোয়া জে কে পাল কালীবাড়ির পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়। এদিন পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষার জন্য গাছ লাগানোর বার্তা দেওয়ার পাশাপাশি প্রতিটি মানুষজন যদি বাড়িতে বিভিন্ন ফল খাওয়ার পাশাপাশি সেই সমস্ত ফলের বীজগুলি সংগ্রহ করে রেখে চারা গাছ রোপনের সাথে সাথে সেই বীজগুলিও যাতে একসাথে পুঁতে দেয় সে কথাও বলেন। তার কারণ যদি কোনো কারণে চারা গাছটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ওই বীজগুলি থেকে নতুন চারা গাছ বেড়ে ওঠার সম্ভাবনা থেকে থাকে। এদিন প্রায় ৩০ টি চারাগাছ রোপন করা হয়। এছাড়াও আরো ৫০০টির মত ফলের বীজ রোপন করা হয়। ঋষভ অহিংসা ভারতের এই কর্মসূচিতে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলে জানান সমাজসেবী প্রদীপ চোপড়া। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাউথ বেঙ্গল ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট তথা লায়ন্স ক্লাবের আই হসপিটাল এর ট্রেজারার রাকেশ ভট্টা, সমাজসেবী সন্তোষ মাহেশ্বরী, সম্রাট গোলচা, দিপেন গোলচা সহ অন্যান্যরা।

