মানুষের ভালোবাসায় আপ্লুত তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত

IMG

Trinamool Congress candidate Kabi Dutta overwhelmed by people’s love

দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রচারে নেমে সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত। বুধবার সকালে দুর্গাপুর নগর নিগমের ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পদযাত্রা করেন তিনি।

এদিন ২১ নম্বর ওয়ার্ডের মাতৃ মন্দির সংলগ্ন হনুমান মন্দিরে পুজো দিয়ে তাঁর পদযাত্রা শুরু হয়। এরপর ৫৪ ফুট এলাকার একাধিক প্রান্ত ঘুরে দেখেন এবং স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন।

পরে সিটি সেন্টার ডেলি মার্কেট সংলগ্ন হাউসিং কলোনি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান তিনি। প্রচারের ফাঁকে বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা, অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন।

রাজনৈতিক মঞ্চের বাইরে থেকেও সাধারণ মানুষের সঙ্গে তাঁর সহজ ও আন্তরিক যোগাযোগ সকলের নজর কেড়েছে। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কবি দত্ত জানান, তিনি পেশাদার রাজনীতিবিদ নন, তবুও মানুষের কাছ থেকে যে আন্তরিক ভালোবাসা ও সমর্থন পাচ্ছেন, তা তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করছে। তিনি এই অকুণ্ঠ ভালোবাসার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, মানুষের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসার মর্যাদা রাখার জন্য তিনি সর্বদা চেষ্টা করবেন। এদিনের প্রচারে তাঁর সঙ্গে বহু দলীয় কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি জুড়েই স্পষ্ট হয়েছে, মানুষের সঙ্গে সরাসরি সংযোগই তাঁর প্রচারের প্রধান শক্তি।


Share: