অন্ডাল বিমানবন্দরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২

IMG

অন্ডাল বিমানবন্দরে যাত্রীর ল্যাগেজ থেকে উদ্ধার হল দেশি রিভলবার ও কার্তুজ। বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা অভিযুক্ত দুই যাত্রীকে পুলিশের হাতে তুলে দেন। ধৃত দু'জন বীরভূম জেলার সিউড়ি থানার সাজানো পল্লী এলাকার বাসিন্দা সাজেদ সুলেমান মল্লিক ও মোহাম্মদ ইকবাল, যারা সম্পর্কে আত্মীয়।

বৃহস্পতিবার তারা মুম্বাই যাওয়ার জন্য অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে আসেন এবং তাদের চারটি ল্যাগেজের মধ্যে তল্লাশির সময় একটি ল্যাগেজ থেকে উদ্ধার হয় একটি দেশি রিভলবার ও ৬ রাউন্ড কার্তুজ। অভিযুক্তদের অন্ডাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের পরেই জানা যাবে কেন এবং কী উদ্দেশ্যে তারা আগ্নেয়াস্ত্র বহন করছিল।

Share: