Saturday, 20 Jun 2026

ডায়াবেটিস দূরে রাখতে পদযাত্রা দুর্গাপুরে

IMG

ডায়াবেটিসকে দূরে রাখতে সচেতনতা একমাত্র অস্ত্র। বৃহস্পতিবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বেঙ্গল ডায়াবেটিস ফাউন্ডেশন, দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও রোটারি ক্লাব অফ ৭ দুর্গাপুরের পক্ষ থেকে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সংস্থার সদস্যদের সঙ্গে পা মিলিয়ে হাঁটে স্কুলের খুদে পড়ুয়ারা। দুর্গাপুরের বেনাচিতি বাজারজুড়ে চলে এই পদযাত্রা। ছিল পথনাটক ও নাচের আয়োজনও। 


উদ্যোক্তাদের বক্তব্য, ডায়াবেটিসে আক্রান্ত হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এমন নয়; বছরে একবার করে সুগার টেস্ট ও শারীরিক পরীক্ষা করানো অত্যন্ত জরুরি। পদযাত্রায় অংশ নিয়ে ড. অমিতাভ বিশ্বাস বলেন, "আমরা প্রতি বছরই ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করি। এ বছরও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বেনাচিতি বাজারজুড়ে পদযাত্রার আয়োজন করেছি। আমাদের বেঙ্গল ডায়াবেটিস ফাউন্ডেশন স্বল্প খরচে বিভিন্ন চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে। ডায়াবেটিস আক্রান্তদেরও আমাদের চিকিৎসকরা নানা পরামর্শ দেন। মানুষ নিজে থেকে সচেতন হচ্ছে না, তাই আমরা পথে নেমে সচেতনতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।"

Share: