Saturday, 20 Jun 2026

চিনাকুড়িতে শুটআউটকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়

IMG

আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত চিনাকুড়ি এলাকায় ঘটে যাওয়া শুটআউটকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। চিনাকুড়ির নুনিয়া বস্তির বাসিন্দা কৃষ্ণা নুনিয়া নামে এক যুবক রাতের অন্ধকারে ওই এলাকায় দাঁড়িয়ে থাকার সময় দুষ্কৃতিরা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। 

স্থানীয়দের মতে, প্রায় ৮-১০ রাউন্ড গুলি ছোঁড়া হয়, যার মধ্যে কৃষ্ণা নুনিয়ার বা হাতে দুটি, ডান হাতে একটি এবং পেটে দুটি গুলি লাগে। ঘটনাস্থলে কৃষ্ণা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।

এই শুটআউটের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পশ্চিম), সন্দীপ কাররা ঘটনাস্থলে যান এবং পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

Share: