বাঁশকোপা বামুনাড়া শিল্পতালুকে বিজেপির ডাকা বনধের কোনো প্রভাব পড়েনি। ৩২টি ইস্পাত কারখানা সম্পূর্ণ সচল ছিল। কোথাও বনধের কোনো চিহ্ন বা প্রতিরোধ দেখা যায়নি। ঠিকা শ্রমিক ও কোম্পানির শ্রমিকরা সকলেই স্বাভাবিকভাবে কারখানায় উপস্থিত ছিলেন। প্রতিদিনের মতোই কর্মচাঞ্চল্যে ভরা ছিল বামুনাড়া বাঁশকোপা শিল্পতালুক।
আইএনটিটিইউসি নেতা শিবদাস মন্ডল বলেন, "শ্রমিকেরা বুঝে গিয়েছে বাংলার বিরুদ্ধে বিজেপির চক্রান্ত। তারা ভিন রাজ্য থেকে দুষ্কৃতী এনে অশান্তি করতে চায়। কিন্তু শ্রমিকেরা তাদের মুখে ঝামা ঘষে দিয়ে কারখানা চালু রেখেছে।"
শিল্পতালুকের বাজারগুলোতেও বনধের কোনো প্রভাব পড়েনি। ব্যবসায়ীদের ভরসা দিতে তৃণমূল বিশাল মিছিল বের করে, এবং দোকানপাট সকাল থেকেই খোলা ছিল।
ঠিকা শ্রমিকদের মতে, বিচার চাইলে বিজেপি সিবিআইয়ের কাছে জবাব চাইতে পারে, কিন্তু তা না করে তারা বাংলাকে অশান্ত করতে চায়। এই কারণে শ্রমিকেরা বনধ সমর্থন করেনি।

